খুলনায় করোনা উপসর্গ নিয়ে শিশু ও বৃদ্ধসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনায় এ পর্যন্ত উপসর্গ নিয়ে ৩৫ জনের মৃত্যু হল।
খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মিজানুর রহমান জানান, এখানে চিকিৎসাধীন থাকা তিনজন গত রাতে মারা গেছেন। এদের দুজন মহানগরীর ও একজন পাটকেলঘাটার। সকলেরই করোনা উপসর্গ ছিল। তাই নিশ্চিত হতে সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, খুলনা মহানগরীর কুলিবাগান এলাকার রাজিব হোসেনের মেয়ে মিম (১২) গত ৬ জুন দিনগত রাত ১১ টা ৮ মিনিটে জ্বর শাসকষ্ট নিয়ে খুমেক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন দিনগত রাত ১১টা ৫৫ মিনিটে মারা যায়।
অপরদিকে সাতক্ষীরার দশ খড়িয়াডাঙ্গার শুশান্ত মণ্ডলের ছেলে রিপনকে ৭ জুন দিনগত রাত ১১টা ৫ মিনিটে জ্বর কাশি নিয়ে হাসপাতালে আসলে ডাক্তার তাকে সরাসরি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি নেম। তিনি খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন দিনগত রাত ১১টা ৫৫ মিনিটে মারা যান।
খুলনা মহানগরীর রায়েরমহলের মজিদ হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন (৬৫) গত ৭ জুন দিনগত রাত ১১টা ২০ মিনিটে আইসোলেশন ওয়ার্ডে শাসকষ্ট, কাশি, হালকা জ্বর সমস্যা ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৮ জুন ভোর ৫টা ৩৫ মিনিটে তিনি মারা যান।










