জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ অভিনন্দন জানান তারেক রহমান।
তিনি লেখেন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এ অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান এবং গ্রহণযোগ্যতারই প্রতিফলন।
তিনি আরো লেখেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তিনি গৌরবের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপক্ষীয় ও যৌথ চ্যালেঞ্জগুলো মোকাবেলায় পারস্পরিক যোগাযোগ, সংলাপ ও সহযোগিতা আরো সুদৃঢ় করে তুলবেন।
প্রধানমন্ত্রী লেখেন, এ নতুন দায়িত্ব পালনে আমরা তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।










