নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অবস্থিত এ্যাপোলো ইস্পাত কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতাসহ সব পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল দুুপুরে নগরীর চাষাঢ়ায় কলকারখানা অধিদপ্তরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন এ্যাপোলো ইস্পাত কারখানার শ্রমিক কমিটির সভাপতি আলাউদ্দিন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন
প্রমুখ।
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবি ইস্পাত শ্রমিকদের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অবস্থিত এ্যাপোলো ইস্পাত কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতাসহ সব পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।










