সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, কাজের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়তে চাই, কথায় নয়। আজ শনিবার রাজধানীর মাদারটেকে আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চায়। প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকতে হবে, জনগণের দোড়গোরায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে।
হাবিবুর রশিদ জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান সুস্পষ্ট। যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত এবং যারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায় সরকার তাদের কঠোর হতে দমন করবে।
দেশের উন্নয়নের স্বার্থে, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ও কাজের মাধ্যমেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।
এর আগে তিনি একই এলাকায় আব্দুল আজিজ ভূইয়া ও বেগম শায়েস্তা নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয়োজনে বিনামূল্যে হেলথ ক্যাম্প উদ্বোধন করেন।










