নাটোর পৌর এলাকায় আক্রান্তের হার বেশি হওয়ায় করোনা টেস্টে শহরবাসীকে উৎসাহিত করতে বিনা মূল্যে অ্যান্টিজেন টেস্ট শুরু করেছে নাটোর জেলা প্রশাসন।

গতকাল দুপুরে শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে বিশেষ বুথ স্থাপন করে বিনা মূল্যে করোনার নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। এ সময় জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।