আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু রয়েছে। রাজধানীর মগবাজারে অবস্থিত হাসপাতালটিতে আজ ভোর রাতে এ ঘটনা ঘটে। এসির গ্যাস লিকেজ থেকে শিশুদের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্বজনরা।
ছয় নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান।
তবে পুলিশ এখনো পুরোপুরিভাবে বলতে পারছেন না কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে। তারা বলছেন, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সকাল থেকে ঘটনাস্থলে থানা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ছয় মৃত্যুকে কেন্দ্র করে পুরো হাসপাতালে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে।
ওসি রাহাত খান বলেন, আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শিশুদের মৃত্যু আসলে কী কারণ, তা আমরা এখনো জানি না।
এদিকে আদ-দ্বীন হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল বলেন, রাতে ঘটনাটি ঘটেছে বলে জেনেছি। কী কারণে নবজাতকদের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদের বয়স এক-দুদিন। তারা সবাই পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছিল।










