বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শুরু হওয়া পরীক্ষায় ২৮১৯ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন।

পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী মাহিমুল হাসান এমদাদ বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্রও ভালো হয়েছে। মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছেন।

এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী, ট্রেজারার প্রফেসর ড. মো. মামুন অর রশিদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।