কক্সবাজারের পেকুয়ায় খালের পানিতে ডুবে মনিরা বেগম (৩) ও মুন্নি বেগম (৪) নামে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বারবাকিয়া কাদিমা কাটা এলাকার খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেফায়েত আজিজ রাজু।

জানা গেছে, নিহত মুন্নি একই এলাকার দিনমজুর জহির উদ্দিনের কন্যা এবং নিহত মনিরা বেগম টইটং ইউনিয়নের ছনখোলার জুম এলাকার বেলাল উদ্দিনের কন্যা।