ঝিনাইদহে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে শহরের পবহাটি এলাকার বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে এ খাদ্যসামগী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর দেয়া ১০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে প্রত্যেক ঘরে গিয়ে বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনসহ অন্যরা উপস্থিত ছিলেন। করোনাকালে চাল ও নগদ টাকা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কর্মহীন বেদে পল্লীর বাসিন্দারা। জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ অব্যাহত রয়েছে। আমরা বেদে পল্লীর ৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছি। শহরের ভাসমান মানুষের মাঝে পর্যায়ক্রমে খাদ্যসহায়তা পৌঁছে দেয়া হবে।
বেদে পল্লীর বাসিন্দাদের খাদ্য ও অর্থ সহায়তা
ঝিনাইদহে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে শহরের পবহাটি এলাকার বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে এ খাদ্যসামগী বিতরণ করা হয়।










