৭ রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ ১২ কর্মকর্তাকে সদর দপ্তরে ফিরিয়ে আনা
হচ্ছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানায় পররাষ্ট্র
মন্ত্রণালয়। অবিলম্বে তাদের ফেরত আসার কথা বলা হয়েছে ওই আদেশগুলোতে।
ফেরত নিয়ে আসা এ কর্মকর্তারা চুক্তি ভিত্তিতে বা প্রেষণে ওই পদগুলোতে
ছিলেন। ফেরত আসার নির্দেশ দেয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— মালেতে হাইকমিশনার রিয়াল
অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, ওয়াশিংটনে রাষ্ট্রদূত
মোহাম্মদ ইমরান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন
আহম্মেদ, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া,
ওয়াশিংটনে প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটোয়ায়
কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা এবং নিউইয়র্কে তৃতীয়
সচিব আসিব উদ্দিন আহম্মেদ।










