বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ভারত-বাংলাদেশ সীমান্তে
কড়া সতর্কতা জারি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (৫ আগস্ট) বিকালে
বিএসএফের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা এএনআই।
সীমান্তরক্ষী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এএনআইকে জানান, বর্ডার সিকিউরিটি গার্ডের (বিএসএফ) ডিজি এরই মধ্যে
কলকাতায় পৌঁছে গিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির পরিস্থিতির মধ্যে সোমবারই প্রধানমন্ত্রীর
পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। বোনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে বাংলাদেশ ছেড়েছেন
তিনি।
ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি বিএসএফের
বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (৫ আগস্ট) বিকালে বিএসএফের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা এএনআই।










