বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর-১০ নম্বরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মিরপুর-১০ এলাকা।

রোববার (৪ আগস্ট) দুপুরের পর ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের এ সংঘর্ষের সূত্রপাত হয়।  বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।