যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় ১ হাজার ১৪১ জনকে গ্রেফতার করা হয়। সর্বমোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৪৭ জনকে।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার বিকাল থেকে আজ বিকাল) অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো হলো— ১টি একনলা বন্দুক, ৬টি পিস্তলের গুলি, ১টি এলজি ও ৬টি কার্তুজ।










