ঝিনাইদহে ভাষাসৈনিক মুসা মিয়া জেলা দাবা লিগ উদ্বোধন করা হয়েছে। জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।
ঝিনাইদহে ভাষাসৈনিক মুসা মিয়া দাবা লিগ
ঝিনাইদহে ভাষাসৈনিক মুসা মিয়া জেলা দাবা লিগ উদ্বোধন করা হয়েছে। জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।










