সিরাজগঞ্জে নৌকা থেকে পড়ে নিখোঁজ আরো এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী শরীফ মোড় এলাকায় যমুনা নদীর তীর থেকে ভেসে ওঠা মরদেহ উদ্ধার করা হয়। মৃত ইয়াসিন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্যপাড়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে। এ নিয়ে মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হলো। চারজন এখনো নিখোঁজ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম ও দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্যপাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগমের মরদেহ স্থানীয়রা উদ্ধার করে। এখনো চারজন নিখোঁজ রয়েছেন।