ঝিনাইদহে তিন দিনব্যাপী পুষ্টিবিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সদর উপজেলার মধুপুরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রে এ কর্মশালা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বারটানের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ। বারটানের আঞ্চলিক প্রধান কৃষিবিদ ড. মো. নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রশিক্ষক ফাহমিদা খাতুন, বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমিন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
ঝিনাইদহে পুষ্টিবিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ
ঝিনাইদহে তিন দিনব্যাপী পুষ্টিবিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল সদর উপজেলার মধুপুরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রে এ কর্মশালা শুরু হয়।










