সাবেক মন্ত্রী ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলায় সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও লুত্ফুজ্জামান বাবরসহ ১৩ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়েছে।

গতকাল দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহারিয়ার কবিরের আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হয়।

একই আদালতে সুরঞ্জিত সেনের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলা এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলারও অভিযোগ গঠন করা হয় গতকাল।