নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে বায়ুদূষণ বন্ধে গতকাল অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ। এ সময় শিমরাইলের মোহাম্মদী স্টিল ওয়ার্কস লি. নামের এক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। 

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টিম এ অভিযান পরিচালনা করে। 

গতকাল বিকাল ৫টায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থিত মোহাম্মদী স্টিল ওয়ার্কস লি. নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।