ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনের বানীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন শতবর্ষী ধর্মরাজ দে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ১১৫ বছর।
জানা যায়, চার সন্তানের জনক ধর্মরাজ দের তিন সন্তান ও স্ত্রী মারা গেছেন বেশ কয়েক বছর আগেই। পঞ্চাশ বছর বয়সী এক ছেলে দিন মজুরের কাজ করেন। ছেলের সংসারেই থাকেন তিনি।
ধর্মরাজ দে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ভোট দিছি; কেউ কিছু বলে নাই আমারে। আমার মতো করেই দিছি।’
ধর্মরাজকে ভোট কেন্দ্রে নিয়ে আসা তার আত্মীয় করুণ দে বণিক বার্তাকে বলেন, ‘ধর্মরাজ দের বয়স প্রায় ১১৫ বছর। কর্মজীবনে তিনি গাছ কাটাসহ দিনমজুরের কাজ করতেন। তার বাড়ি বানীগ্রামের ৫ নম্বর ওয়ার্ডে। কোনো রকমে কথা বলতে পারলেও কানে খুবই কম শোনেন। তবে কারোর সহায়তা ছাড়াই চলাচল করতে পারেন তিনি।’










