নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পানিবন্দিদের মাঝে ব্যাপক ত্রান কার্যক্রম পরিচালনা করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। জেলাগুলোর প্রত্যন্ত এলাকা সড়ক ও যোগাযোগ বিপর্যস্ত হওয়া সত্ত্বেও বিশেষ ব্যবস্থায় পানিবন্দিদের কাছে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছেন বীমা কোম্পানিটির কর্মীরা।
বন্যার্ত এলাকায়, বিশেষ করে নোয়াখালীর বিভিন্ন উপজেলার গ্রামগুলো এখনো পানির নিচে। বড় নদী না থাকায় পানি দ্রুত নামতে পাড়ছে না। এলাকাগুলো এখনো যান চলাচলের উপযোগি নয়। এ ধরনের এলাকায় কোম্পানির একদল সাহসী ও উদ্যোমী বীমা কর্মকর্তা নিজ নিজ টিমের সদস্যদের নিয়ে ত্রাণ সামগ্রী মাথায় করে হাঁটু থেকে কোমর পানি ভেঙে বন্যার্তদের বাড়ি-বাড়ি গিয়ে পৌঁছে দেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থ্পানা পরিচালক মো. শাহ্ জামাল হাওলাদার ত্রাণ কার্যক্রম মনিটর করেন। তিনি জানান, এই মানবিক কর্মকান্ডে তার কোম্পানির নারী-পুরুষ নির্বিশেষে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারি আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।
তিনি আরো জানান, এনআরবি ইসলামিক লাইফ দেশের যেকোনো প্রয়োজনে জনগণের পাশে আছে এবং থাকবে।










