ঘন কুয়াশার কারণে নাটোরে ছয়টি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে একজনসহ পৃথক দুর্ঘটনায় নাটোরে দুইজন নিহত হয়েছেন। এতে কয়েকজন আহত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় ও চাঁদপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হোসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ নিন্তানন্দী এলাকার সিদ্দিক বিশ্বাসের ছেলে। অন্যজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক ট্রাকচালক নিহত হন। দুর্ঘটনায় পাঁচটি ট্রাক সড়কের ওপরে দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত হয়েছেন ট্রাকের চালকসহ অন্তত ছয়জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর গাড়ি চলতে না পারায় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ছয়টি মালবাহী ট্রাকের সংঘর্ষে মো. হোসাইন নামে একজন চালক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৫/৬ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় জানার কাজ চলছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে।। এদিকে ভোরে সদর উপজেলার চাঁদপুর এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।










