ইহলোকের মায়া কাটালেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাধীন ফেরধরা নিবাসী সাবেক ঘাঘর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান চক্রধর মন্ডল। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অসুস্থ অবস্থায় আজ রোববার ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।
চক্রধর মন্ডল ছিলেন ঘাঘর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি বৃদ্ধ বাবা, স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, কোটালীপাড়া পৌরসভার সাবেক কমিশনার গাজী মোস্তফা, আলম গাজী, ফিরোজ শেখসহ বিশিষ্টজনেরা।










