যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো ৭৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় ৫৭২ জনকে গ্রেফতার করা হয়। সর্বমোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৩৪১ জনকে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার বিকাল থেকে আজ বিকাল) অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো হলো— ১টি দেশী একনলা বন্দুক, ২টি কার্তুজ, ৪টি রামদা, ২টি চাপাতি, ১টি ছুরি, ১টি এলজি ও ১টি কেঁচি।