সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের (জেইউসি) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কক্সবাজার প্রেস ক্লাবের হল রুমে একটানা ভোটগ্রহণ হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম হেলালী, সহসভাপতি এম আর মাহবুব। এছাড়া সাধারণ সম্পাদক এস এম জাফর ও যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন বেদারুল আলম।