লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাইসাইকেল উপহার পেয়েছেন ১২৯ জন গ্রাম পুলিশ সদস্য। তারা সবাই সদর উপজেলার ১৫টি ইউনিয়নে কর্মরত। একই সময় সদর উপজেলার ২১টি ইউনিয়নের ১৯৩ জন গ্রাম পুলিশ সদস্যকে নতুন পোশাক দেয়া হয়। গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে ২১ ইউনিয়নের চেয়ারম্যান ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।