‘দৃশ্যে সত্য, শব্দে শক্তি, ছবির মাধ্যমে সত্যের অভিমুখ’ স্লোগানে গাইবান্ধা ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সপ্তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে গাইবান্ধা নাট্য সংস্থার হলরুমে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কুদ্দুস আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলবুর রহমান।