জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ গিয়াস উদ্দিনের বাসায় গতকাল ভোররাতে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। তার বাসায় অভিযানের সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর প্রতিক্রিয়ায় গিয়াস উদ্দিন বলেন, বিজয়ের মাসের প্রথম দিনে একজন মুক্তিযোদ্ধার বাসায় বিনা কারণে এ ধরনের অভিযানের ঘটনা ন্যক্কারজনক। আমার বিরুদ্ধে ৩০টি মামলা থাকলেও সব মামলায় আমি জামিনে আছি। তাহলে কেন পুলিশ আমার বাসায় এলো জানি না। মতপ্রকাশের স্বাধীনতা, সভা, সমাবেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা।