ঢাকা নর্থ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন আবু সাঈদ মো. কামরুজ্জামান। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। ডিএনসিসিতে যোগদানের পূর্বে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।










