চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি মোহাম্মদ মাহবুব আলমকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি মোহাম্মদ মাহবুব আলমকে গ্রেফতার করেছে র্যাব।










