নভেল করোনাভাইরাস ঠেকাতে লকডাউন শিথিল করার কয়েকদিনের মাথায় ফের কড়াকড়ি আরোপ করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। এমনকি বিনা কারণে ঘর থেকে বের হলে জেল, জরিমানার ঘোষণাও দেয়া হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক তার অফিশিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মানিকগঞ্জ এর মানুষকে নিরাপদ রাখতে বিনা কারণে ঘর থেকে বের হলেই জেল-জরিমানা করা হবে। সকলের সহযোগিতা কাম্য।’
জেলা প্রশাসক বলেন, ‘মানুষ অকারণে ঘর থেকে বের হচ্ছে যা করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।’
এদিকে ঈদ সামনে রেখে শর্তসাপেক্ষে দোকানপাট খোলার সিদ্ধান্ত নেয়া হলেও তিনদিনের মাথায় আজ বুধবার থেকে দোকানপাটও বন্ধ করে দেয়া হয়েছে।
করোনা করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৯ এপ্রিল মানিকগঞ্জ জেলা লকডাউন করা হয়। নির্দেশনা অনুযায়ী, জেলার বাইরে থেকে কিংবা জেলা থেকে অন্যত্র এমনকি এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা–যাওয়া করা যাবে না। চিকিৎসাসেবা, জরুরি পরিষেবা, ওষুধ, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, সংবাদপত্র সেবা ইত্যাদি লকডাউনের আওতামুক্ত থাকলেও বন্ধ থাকবে দোকানপাটসহ সবধরনের গণপরিবহন চলাচল ও জনসমাগম।
তবে জীবিকার তাগিদে সম্প্রতি সীমিত পরিসরে কলকারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনকি ঈদকে সামনে রেখে শপিংমল, দোকানপাটও খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়। এতে শর্তারোপ করা হয়, নিরাপদ দূরত্বে থেকে যথাযথ স্বাস্থ্যসুরক্ষা নিয়ে বেচাকেনা করতে হবে। তবে অধিকাংশ ক্ষেত্রেই মানুষজন এ নির্দেশনা না মানায় আরো বেশি স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। সেই আশঙ্কা থেকে ফের কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসন।
লকডাউন শিথিলে ‘গা-ছাড়া ভাব’, মানিকগঞ্জে প্রশাসনের ফের কড়াকড়ি
নভেল করোনাভাইরাস ঠেকাতে লকডাউন শিথিল করার কয়েকদিনের মাথায় ফের কড়াকড়ি আরোপ করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। এমনকি বিনা কারণে ঘর থেকে বের হলে জেল, জরিমানার ঘোষণাও দেয়া হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক তার অফিশিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মানিকগঞ্জ এর মানুষকে নিরাপদ রাখতে বিনা কারণে ঘর থেকে বের হলেই জেল-জরিমানা করা হবে। সকলের সহযোগিতা কাম্য।’










