জেলার পলাশবাড়ী উপজেলায় কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েছে পাঁচ শিশু। গতকাল বিকালে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
পাঁচ শিশু হলো গ্রামের গোলাম আযমের ছেলে আবু বক্কর (৪), হাবিবর রহমানের ছেলে তামিম মিয়া (৩), হামিদুল ইসলামের মেয়ে মরিয়ম আক্তার (৪), হাবিল মিয়ার ছেলে নাজিম মিয়া (৪) ও জেলাল উদ্দিনের মেয়ে জাফরিন আক্তার (৩)।









