অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত
ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস. র্যান্ডেল সাক্ষাৎ করেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে তারা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা, আন্তঃধর্মীয় সংলাপ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ নিয়ে আলোচনা করেন। এ মাসের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেয়ার কথা রয়েছে ড. ইউনূসের।
ভ্যাটিকান
রাষ্ট্রদূত জানান, তারা বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে ভ্যাটিকানের আন্তঃধর্মীয়
সংলাপ বিভাগের একটি প্রতিনিধিদলের মধ্যে সংলাপের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে থাকা দশ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য সহায়তা বাড়ানোর
প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
সাক্ষাৎকালে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ উপস্থিত ছিলেন।










