ঝিনাইদহে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা-বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের এইড কমপ্লেক্স মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে এইডের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প। সংলাপে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা, প্রকল্পসহায়ক আয়াতুল্লাহ প্রমুখ।