চলনবিল নিয়ে ডেল্টা প্ল্যান কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে বাস্তব ধারণা নিতে নাটোর সফর করেছেন মিস্টার মার্টিনের নেতৃত্বে নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধিরা। গতকাল দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় চলনবিলের উপকারভোগীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, নেদারল্যান্ডস দূতাবাসের কর্মকর্তা মরিস বচম্যান, অর্নালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার আংশিক এলাকা নিয়ে বিস্তৃত চলনবিল নানা কারণে হুমকির মুখে পড়েছে।










