দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ আগস্ট) দুপুরে সেনাপ্রধানের সঙ্গে
বৈঠকের পর বিএনপি মহাসচিব এ আহ্বান জানান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির
খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন,
সুন্দর বৈঠক হয়েছে। সকলের উদ্দেশে তিনি বলেন, সবার আগে দেশ, তারপর দল, এরপর ব্যক্তি।
আমরা পরস্পর পরস্পরের পাশে থেকে সহযোগিতা করব। দেশের প্রয়োজনে সবাইকে এখন শান্ত থাকতে
হবে।










