খুলনা সদরের সোনাডাঙ্গা এলাকায় সিটি মেডিকেল কলেজের ১৭ তলা ভবনের নীচ তালায় আগুনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৩৩ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টা ৩৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে খুলনা সদর ফায়ার স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। রাত ৯টা ৪০ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে খুলনা সদর ফায়ার স্টেশনের ১১টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।