লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। সম্প্রতি বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এ কমিটির অনুমোদন দেয়।
কমিটিতে শামসুর রহমান শামীমকে সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামকে পদাধিকার বলে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া শিক্ষক প্রতিনিধি আলমগীর কবির ও জাহাঙ্গীর আলম মানিককে অভিভাবক প্রতিনিধি করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক এ কমিটির অনুমোদন দেন।
-সংবাদ বিজ্ঞপ্তি।










