গণভবনে প্রবেশ করেছেন আন্দোলনকারীরা। আজ সোমবার (৫ আগস্ট) তিনটার দিকে তারা গণভবনে প্রবেশ করেন। এর আগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ত্যাগ করেছেন এ খবর পাওয়া গেছে। সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্রও নিয়ে যাচ্ছেন। এদিকে রাজপথে আনন্দে মেতে উঠেছে ছাত্র-জনতা।