যাতায়াতের সুবিধার্থে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১৭টি বিদ্যালয়ের ৫০ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
গতকাল সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল বিতরণ করেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম প্রমুখ।
এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, নারী-পুরুষের সমতা আনতেই এ উদ্যোগটি হাতে নেয়া হয়েছে।
ছেলেরা সাইকেল চালাবে, সেই সঙ্গে মেয়েরাও সাইকেল চালাবে।
মেয়েরা সাইকেল চালিয়ে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে।










