জেলার যমুনা নদীসংলগ্ন প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত আটটি মৌজার ১ হাজার ৮২ একর জমির ক্ষতিগ্রস্ত কৃষকরা জমির মূল্য পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
গতকাল দুপুরে সদর উপজেলার সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ক্রসবার বাঁধ-৩-এ পুঠিয়াবাড়ী, রায়পুর, বিয়ারা, বনবাড়িয়া, মোরগ্রাম, বেলটিয়া, বড় পিয়ারী ও ছোটপিয়ারী মৌজার জমির ক্ষতিগ্রস্ত মালিক ও কৃষকরা মানববন্ধন করেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে মনিরুজ্জামান মনি, মজনুর রহমান, আব্দুর রাজ্জাক, সাবেক কমিশনার সেরাজুল ইসলাম, কৃষক নেতা আলী আহমদ, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।










