ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যসহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শহরের পানির ট্যাংকি উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ের কবির। পৌরসভা ৪ হাজার ৬২১টি কার্ডধারী ব্যক্তির মাঝে চাল বিতরণ করা হবে।