যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো ৫৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় জনকে ৯০৮ জনকে গ্রেফতার করা হয়। সর্বমোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৪৯৩ জনকে।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার বিকাল থেকে আজ বিকাল) অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো হলো— ১টি বিদেশী পিস্তল, দেশী এলজি ১টি, ম্যাগাজিন ১টি, ১০ রাউন্ড গুলি, গুলির খোসা ৪৭ রাউন্ড, কার্তুজ ৩টি, লোহার দা ১টি ও চাকু/ছোরা/সুইচ গিয়ার ৬টি।