কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীরে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। নদীর ভাঙন থেকে বিদ্যালয় রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিলীন হয়ে যাওয়া বাঁধে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আলম জানান, বিদ্যালয়ের ভবন দুটি নদীতে বিলীন হলে অনিশ্চিত হয়ে পড়বে শিক্ষার্থীর পড়ালেখা।