রোববার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।