শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ-সংহতি পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এসকে খোদা তোতনকে বহিষ্কার করেছে দলটি। গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতির অনুলিপি বিএনপির তিন সিনিয়র নেতাকে পাঠানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে দখল, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। সুতরাং আপনাকে বাংলাদেশ বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।’ এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।