বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচিতে বিভিন্ন জায়গায় মানুষের ফোন চেক করে হেনস্তা করার অভিযোগ পাওয়া গিয়েছে। এ প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হয়, এমন কিছু তারা সমর্থন করেন না।
সমন্বয়ক
রিফাত রশিদ স্বাক্ষরিত
এক বিবৃতিতে সংগঠনটি বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট করে বলতে চায়,
মানুষের প্রাইভেসি বিনষ্ট হয় এমন কোনোকিছুই
আমরা সমর্থন করি না। এমন
কাজ পুরোনো বৈষম্যের দৃষ্টান্তকেই আবার নতুনভাবে ডেকে
আনছে। তাই ফোন চেকসহ নাগরিকের ব্যক্তিজীবনের স্বাভাবিক যাত্রা বিনষ্ট হয় এমন কিছুই
করবেন না।
বিবৃতিতে
বলা হয়, বৈষম্যহীন বাংলাদেশ
গঠনের পথে মানুষের ব্যক্তিগত
জীবনের স্বাধীনতা নিশ্চিত করা অন্যতম গুরুত্বপূর্ণ
একটি ধাপ। তাই সকলকে
আহ্বান করা যাচ্ছে, সারা
দেশে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে শান্তিপূর্ণ
অবস্থান নিন। স্বাভাবিক
জনজীবন যাতে আরো সুন্দর
ও সুশৃঙ্খল হয় তা নিশ্চিতে
রাজপথে থাকুন।










