ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রার্থী বদরুদ্দোজ্জা মো. ফরহাদ হোসেন সংগ্রামকে হুমকি দেয়ায় আওয়ামী লীগ নেত্রী রোমা আক্তারকে শোকজ করা হয়েছে। গত নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ রেজাউল হক তাকে শোকজ করেন। গতকাল বিকাল ৫টার মধ্যে তাকে সংশ্লিষ্ট আদালতে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়। বিষয়টি নিশ্চিত করেন আদালতের পেশকার শাহজাহান।