খাদ্যপণ্য উৎপাদনে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম নগরীর দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক এবং মাসুমা আক্তার কণা এ অভিযানে নেতৃত্ব দেন। রয়েল বাংলা সুইটস হাউস ও বোস ব্রাদার্স নামের দুই প্রতিষ্ঠান তাদের খাদ্যপণ্য উৎপাদনে অনিয়ম করেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম।