সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে গতকাল সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগ পূর্বাভাস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনির হোসেন, ঢাকা রেড ক্রিসেন্ট জাতীয় সদর দপ্তরের কো-অর্ডিনেটর মো. শাজাহান, সিরাজগঞ্জ প্রেস ক্লাব সভাপতি হেলাল আহমেদ, জেলা তথ্য অফিসার আবুল খায়ের, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহিম, ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন প্রমুখ। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের সেবায় আরো বেশি কাজ করার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।










