যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো ৪৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় জনকে ১ হাজার ১৮৯ জনকে গ্রেফতার করা হয়। সর্বমোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৫০ জনকে।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে আজ বিকাল) অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো হলো— বিদেশী পিস্তল ১টি, গুলি ৬ রাউন্ড, দেশী দো-নলা বন্দুক (এলজি) ২টি, দেশী শুটার গান ১টি ও সামুরাই ১টি।










